1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক কারাগারে মোল্লাহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত। মহেশপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়ন,গণধোলাইয়ের পর ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার‌। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার ডুমুরিয়ার বিল ডাকাতিয়া: ফসলের নিচের পানি যেন কৃষকের বুক ফাটা আর্তনাদ উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রচন্ড শীতে অসহায় রাজশাহীর ছিন্নমূল মানুষ

মোঃ গোলাম কিবরিয়া
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

প্রচন্ড শীতে অসহায় রাজশাহীর ছিন্নমূল মানুষ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

প্রচন্ড শীতে খুব অসহায় রাজশাহীর ছিন্নমূল মানুষ।
রাজশাহীতে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমতে থাকায় শীতের অনুভূতিও বাড়বে।

এদিকে, ঘন কুয়াশা ও তীব্র শীতে দুর্ভোগে পড়েছে মানুষ রাজশাহী ও আশপাশের এলাকার মানুষ। সড়কে যানবাহন ধীরে চলতে দেখা গেছে। অনেক গাড়ি ফগ লাইট জ্বালিয়ে চলাচল করছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ, বিশেষ করে দিনমজুররা। কুয়াশা ও শীত উপেক্ষা করেই ভোরে তাদের কাজে বের হতে হয়েছে।

অটোরিকশাচালক মোহাম্মদ ইউসুফ বলেন, এই শীতে কাজ করা খুব কষ্ট। ঠান্ডায় বের হওয়াই যন্ত্রণার। গত দুই–তিন দিন রোদের দেখা নাই, তবু রোজগারের জন্য বাইরে বের হতে হচ্ছে।

তালাইমারী মোড়ের চা দোকানি রফিকুল ইসলাম বলেন, আগের দিনের চেয়ে শীত আরও বাড়ছে। সকালে রাস্তায় লোকজন কম ছিল, এখন ধীরে ধীরে মানুষ বের হচ্ছে। এই ঠান্ডায় বাইরে কাজ করা খুব কঠিন।

রাজশাহীর রেলষ্টেশন এলাকায় কিছু ছিন্নমূল অসহায় মানুষের দেখা যায় , তারা রেলষ্টেশন এলাকায় পলিথিন ও সারের বস্তা গায়ে জরিয়ে শুয়ে আছে ।আবার কেউ হালকা আগুন জ্বালিয়ে শীতের প্রকোপ থেকে বাচার চেষ্টা করছে ।তারা রেলষ্টেশন এ থাকে । সারাদিন রাজশাহী শহরে বিভিন্ন এলাকায় সাহায্য তুলে চলে ।

সমাজের বিত্তমান লোক জনকে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT