1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালিগঞ্জে বন্ধকী স্বর্ণ ফেরত না দেওয়ায় সুদেল মহাজনকে লীগ্যাল নোটিশ আমতলীতে মামলায় স্বাক্ষী দেওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে এক স্বাক্ষীকে পিটিয়ে আহত করেছে, হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​ পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে

বীরগঞ্জে সহপাঠীদের সঙ্গে পুকুরে নেমে স্কুলছাত্রের মৃত্যু, একজন হাসপাতালে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বীরগঞ্জে সহপাঠীদের সঙ্গে পুকুরে নেমে স্কুলছাত্রের মৃত্যু, একজন হাসপাতালে
রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে ডুবে ঠাকুর মনি দেবনাথ রুদ্র (১৪)  নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনিন্দ রায় বিষ্ণু (১৪) নামে সহপাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
মঙ্গলবার  (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের চত্বরের পুকুরে এ ঘটনা ঘটেছে। নিহত ঠাকুর মনি দেবনাথ বিরল উপজেলার তরঞ্জা গ্রামের স্কুল শিক্ষক শ্যামল দেবনাথের ছেলে ও ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে ৯ম শ্রেণির ছাত্র এবং আহত অনিন্দ রায় বিষ্ণু কাহারোল উপজেলার উজিতপুর গ্রামের নিত্য চন্দ্র রায়ের ছেলে। সে একই শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম শ্রেণির ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রায় ৪/৫ জন সহপাঠী ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সাথে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায়। এ সময় ঠাকুর মনি দেবনাথ  ও অনিন্দ রায় পানিতে তলিয়ে যায়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘসময় সময় ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঠাকুর মনি দেবনাথ কে মৃত ঘোষণা করেন। অপর সহপাঠী চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে মৃতের বাবা শ্যামল দেবনাথ সাংবাদিকদের মৌখিক অভিযোগ করে জানান,তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অব্দুল গফুর জানান,ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। এ ঘটনায় এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT