1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ । আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর বোচাগঞ্জে চালকল ব্যবসায়ী মোস্তাফিজুর হ/ত্যা মামলা: সাবেক স্ত্রী শিল্পী আক্তার আদালতে সোপর্দ কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার

বেলেপুকুরে শিয়ালা কলোনীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ কাজ পরিদর্শন করেন —— জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬

বেলেপুকুরে শিয়ালা কলোনীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ কাজ পরিদর্শন করেন —— জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলেপুকুর শিয়ালা কলোনীতে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার নিরসনে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প বৃষ্টিতেই এলাকাটিতে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হতো। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে চলমান পানি নিষ্কাশন কাজের অগ্রগতি শনিবার সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশিদ। এসময় তিনি বলেন, “জনদুর্ভোগ লাঘবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘদিনের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। দ্রুতই এলাকাবাসী এই কাজের সুফল পাবে।” পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ এনামুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী জানান, অল্প বৃষ্টিতেই শিয়ালা কলোনীর বিভিন্ন সড়ক ও বসতবাড়িতে পানি জমে চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হতো। চলমান ড্রেনেজ ও পানি নিষ্কাশন কাজ শেষ হলে দীর্ঘদিনের এ সমস্যা থেকে মুক্তি মিলবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT