1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের কালিগঞ্জে বসতবাড়ি দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি কালিগঞ্জের রতনপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: প্রতিবন্ধীসহ ৩ জন আহত কালিগঞ্জে বন্ধকী স্বর্ণ ফেরত না দেওয়ায় সুদেল মহাজনকে লীগ্যাল নোটিশ আমতলীতে মামলায় স্বাক্ষী দেওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে এক স্বাক্ষীকে পিটিয়ে আহত করেছে, হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ​ পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে

ভেড়ামারায় গ্যাস সিন্ডিকেটে লাগাম, প্রশাসনের অভিযানে ন্যায্যমূল্যে সিলিন্ডার বিক্রি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ভেড়ামারায় গ্যাস সিন্ডিকেটে লাগাম, প্রশাসনের অভিযানে ন্যায্যমূল্যে সিলিন্ডার বিক্রি
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: মোঃ শিমুল হোসেন
দীর্ঘদিন ধরে ভেড়ামারা উপজেলায় গ্যাস সিলিন্ডার বিক্রিতে সক্রিয় ছিল একটি অসাধু সিন্ডিকেট। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছিল। অবশেষে উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপে সেই সিন্ডিকেটের লাগাম টানা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে ভেড়ামারা উপজেলায় সরকারি ন্যায্যমূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়। এ উপলক্ষে অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার।
অভিযানকালে তিনি বলেন,
“ভেড়ামারা উপজেলার কোথাও যদি সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যের বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসনের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। তারা জানান, দীর্ঘদিন পর ন্যায্যমূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT