1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

ভেড়ামারা গোলাপনগরে কুষ্টিয়া জেলা আমির আবুল হাশেমের প্রথম জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ভেড়ামারা গোলাপনগরে কুষ্টিয়া জেলা আমির আবুল হাশেমের প্রথম জানাজা অনুষ্ঠিত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : মোঃ শিমুল হোসেন

কুষ্টিয়া জামায়াতে ইসলামীর জেলা আমির ও ভেড়ামারা উপজেলার গোলাপনগরের কৃতি সন্তান আবুল হাশেমের প্রথম জানাজা আজ রাত ১০টা ৩০ মিনিটে ভেড়ামারা গোলাপনগর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে কুষ্টিয়া–২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর মরহুমের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, আবুল হাশেম ছিলেন আদর্শবাদী নেতা ও সমাজসেবক; তার কর্মময় জীবনের আদর্শ অনুসরণ করা আমাদের দায়িত্ব।

এ সময় আরও বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাজাহান আলী। তিনি মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও আবুল হাশেম ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হয় বলে জানানো হয়েছে।

মরহুম আবুল হাশেমের ইন্তেকালে কুষ্টিয়া জেলাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT