1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ কালীগঞ্জে এলজিইডির ঘুষের ভিডিও নিয়ে তোলপাড়, হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত

মহান বিজয় দিবসে আশাশুনিতে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

রিপোর্টার তৌহিদুজ্জামান
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
মহান বিজয় দিবসে আশাশুনিতে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি
তৌহিদুজ্জামান | আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় র‍্যালিটি উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের মূল অনুষ্ঠানে গিয়ে মিলিত হয়।
র‍্যালিতে জাতীয় পতাকা, রঙবেরঙের শোভা পতাকা ও বিজয় দিবসের টি-শার্ট পরিহিত হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো র‍্যালিজুড়ে ছিল দেশাত্মবোধক স্লোগান ও উৎসবমুখর পরিবেশ।
র‍্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য, খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও উপাধ্যক্ষ আ. সবুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাও. আবু বকর সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাও. মোশারফ হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ মাও. আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি প্রফেসর শাহজাহান।
এ ছাড়া উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, মাও. আ. ওয়াজেদ, পেশাজীবী বিভাগের সভাপতি মাও. আতাউর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীগণ উপস্থিত ছিলেন। উপস্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ছিলেন বুধহাটা থেকে এ্যাডভোকেট শহিদুল ইসলাম, কুল্যা থেকে মাও. ইউসুফ আলী, বড়দল থেকে আব্দুল গফুর সানা, শ্রীউলা থেকে মাও. লুৎফর রহমান, আনুলিয়া থেকে মাও. শহিদুল ইসলাম এবং প্রতাপনগর থেকে মাও. রিয়াছাত আলী।
এছাড়াও সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি মাও. আব্দুল হাই, ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি ইয়াছিন আরাফাতসহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT