1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও শ্যামনগরে ‘বাপ্পি গ্যাং’-এর হামলা, চাঁদাবাজি, মাদক ও মোটরসাইকেল ছিনতাইয়ে আতঙ্ক; এএসআই জাকিরের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার টেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার কালিগঞ্জে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ল্যাবরেটারি টেস্ট উদ্বোধন কালিগঞ্জের নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

মহেশপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়ন,গণধোলাইয়ের পর ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার‌।

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬

মহেশপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়ন,গণধোলাইয়ের পর ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার‌।

মো: এনামুল ইসলাম

মহেশপুর /ঝিনাইদাহ / স্টাফ রিপোর্টার্স

ঝিনাইদাহের মহেশপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম সেফতের আলী। গত শুক্রবার উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর বিশ্বাস পাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মান্দারবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্ৰামে নিজ বাড়ির পাশে খেলা করছিল ওই শিশুটি। এসময় প্রতিবেশী সেফতের আলী তাকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়ন চালায়। শিশুটির চিৎকার ও পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনা জানাজানি হওয়ার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সেফতের আলীকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি নথিভুক্ত করার পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান,শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ঘটনায় পুরো এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT