1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ কালীগঞ্জে এলজিইডির ঘুষের ভিডিও নিয়ে তোলপাড়, হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ!

মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের সরে দাঁড়ালেন—ধানের শীষের প্রার্থীর সমর্থন ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের সরে দাঁড়ানো—ধানের শীষের জাহান্দার আলী জাহানের প্রতি সমর্থন ঘোষণা

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর-২ আসনে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শকুনি লেক পার্কের মুক্তমঞ্চে ধানের শীষের একটি মিছিল শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার শহিদুল ইসলাম বলেন, “বৃহত্তর স্বার্থে আমি ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহানের পক্ষে মাঠে থাকব এবং তাকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করব।”
সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার ও মিজানুর রহমান মুরাদ, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, যুবদল নেতা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হোসেন জাকির ও সদস্য সচিব কামরুল হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থীর এ সিদ্ধান্ত আসনের ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT