1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ! আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি মোল্লাহাটে ডেন্টিষ্ট এবং ডিভাইস কর্নারের সত্বা অধিকারীর বিরুদ্ধে মিথ্যা নিউজের প্রতিবাদ। রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি আমতলীতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বন্ধ সেচ—চরম বিপাকে কৃষক রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক ওয়ারিশ গোপন করে জমি বিক্রি: প্রতারনার অভিযোগ কালীগঞ্জের আকমল, সবুর গংয়ের বিরুদ্ধে

মানবিকতায় এগিয়ে আলমগীর কবির: বেঞ্চ পেয়ে স্বস্তিতে চাম্পাফুল বিদ্যালয়ের শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
মানবিকতায় এগিয়ে আলমগীর কবির: বেঞ্চ পেয়ে স্বস্তিতে চাম্পাফুল বিদ্যালয়ের শিক্ষার্থীরা
তৌহিদুজ্জামান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শিক্ষা খাতে মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আলমগীর কবির ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সাতক্ষীরা জেলা সভাপতি এবং চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এম ডি আলমগীর কবির। তাঁর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে আশাশুনি উপজেলার চাম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০টি বেঞ্চ প্রদান করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব বেঞ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেঞ্চ সংকটে ভুগছিল শিক্ষার্থীরা। অনেক সময় শিক্ষার্থীদের দাঁড়িয়ে ক্লাস করতে হতো, যা পাঠদানে বিঘ্ন সৃষ্টি করত। নতুন বেঞ্চ পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং ক্লাসরুমের পরিবেশও আরও শিক্ষাবান্ধব হয়ে উঠেছে।
এ বিষয়ে এম ডি আলমগীর কবির বলেন,
“শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের জন্য সামান্য কিছু করতে পারলে সেটাই আমার জন্য বড় প্রাপ্তি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“এই বেঞ্চগুলো আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তাঁর এই সহযোগিতা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা মোর্তাজুল ইসলাম জানান, এম ডি আলমগীর কবির ইতোমধ্যে এলাকায় গরিব ও অসহায় মানুষের জন্য স্কুল ড্রেস, ওষুধ, হুইলচেয়ার বিতরণ, নিজস্ব অর্থায়নে সেতু ও রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন। ভবিষ্যতেও তাঁর এ ধরনের মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT