1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
উপজেলা প্রশাসনের নাকের ডগার উপর ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

মেহেরপুরের মনোহরপুরে ট্রাক উল্টে চালক আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মেহেরপুরের মনোহরপুরে ট্রাক উল্টে চালক আহত

প্রিন্স আরিফ খানঃ মেহেরপুর।

মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামসংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে মাঠে পড়ে গেলে চালক গুরুতর আহত হন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত চালক মাগুরার মির্জাপুর এলাকার মো. হোসেন আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (২১)। আহত ট্রাক চালককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে ট্রাকটি আসছিল, ট্রাকের পশ্চিমে গাছের সাথে ধাক্কা মেরে কিছুটা এগিয়ে ডানে মোড় নেয়। এরপর প্রায় দশ হাত এগিয়ে বাম দিকের চাকা উল্টে রাস্তার ডানদিকে পড়ে যায়।
স্টেশন অফিসার মো. শামীম রেজা বলেন, আমরা কিছুক্ষণ আগে সংবাদ পাই নিয়ন্ত্রণ হারিয়ে একটা ট্রাক গাছের সাথে ধাক্কা লেগে মাঠের মধ্যে পড়ে আছে। সংবাদ পাওয়ার সাথে সাথে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই এবং দক্ষতার সাথে একজন ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ট্রান্সফার করি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT