1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার দিনাজপুরের কাহারোল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন।। দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন   প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু

মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬

মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ
তাং২৪-০৫-২০২৬
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
কবির আহম্মেদ
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে অসহায়-দুস্থদের মাঝে নগদ অর্থ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অফিস আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার এবং নগদ অর্থ তুলে দেন বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান।
হুইলচেয়ার বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জামায়াত ইসলামী মোল্লাহাট উপজেলা সভাপতি মোঃ হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েত উল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT