1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও শ্যামনগরে ‘বাপ্পি গ্যাং’-এর হামলা, চাঁদাবাজি, মাদক ও মোটরসাইকেল ছিনতাইয়ে আতঙ্ক; এএসআই জাকিরের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার টেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার কালিগঞ্জে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ল্যাবরেটারি টেস্ট উদ্বোধন কালিগঞ্জের নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

মোল্লাহাটে মানব পাচার মামলার আসামি গ্রেফতার।

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬

মোল্লাহাটে মানব পাচার মামলার আসামি গ্রেফতার।
কবির আহম্মেদ,
মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে মানব পাচার মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৪ মে) গভীররাতে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ আল আমিন(৩০) চাঁদপুর জেলার মোতালেবগঞ্জ থানার দাসপাড়া গ্রামের আব্দুল মান্নান ফরাজীর ছেলে।

মামলার এজাহারে জানাযায়, ভুক্তভোগী অমিতাভ মন্ডল (৩৪) আটজুড়ী ইউনিয়নের অনন্ত মন্ডলের পুত্র ২০২৫ সালের বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেন।
২০২৫ সালের ৭ নভেম্বর মামলার আসামি নিতিশ বিশ্বাস (৪০) মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নের গিরিশনগর গ্রামের নলিনীকান্ত বিশ্বাসের পুত্র এবং বিপ্লব বিশ্বাস (৫৫) মেহেরপুর গ্রামের বিবেকানন্দ বিশ্বাসের পুত্রের সাথে বাঁদীর বিদেশে (কম্বোডিয়া) যাওয়ার ব্যাপারে কথা হয়। আসামীদ্বয় বাদীকে বিদেশে কম্পিউটার অপারেটর পদে চাকুরী এবং মাসিক বেতন ১ লক্ষ টাকা দিবে বলে ৭ লক্ষ টাকা নেয়। ২২ নভেম্বর ২০২৫ তারিখে আসামিদ্বয় বাঁদিকে কম্বোডিয়া পাঠানোর উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যায় এবং ২৪ নভেম্বর ২০২৫ তারিখে তাকে বিমানে করে কম্বোডিয়া পাঠায়।

এজাহারে বর্ণিত ৩ নং আসামি আল আমিন ২৪ নভেম্বর বিকাল ৫ টায় তাকে কম্বোডিয়ার এয়ারপোর্ট থেকে রিসিবকরে তার বাসায় নিয়ে যায়। এর ২ দিন পর ৩ নং আসামি বাদীকে চায়না কোম্পানীতে ৩০ লক্ষ টাকার বিনিময়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। তাদের কথোপকথন বুঝতে পেরে বাদী কান্নাকাটি শুরু করলে আল আমিন তাকে পুনরায় বাসায় নিয়ে যায়। বাদী দ্রুত বাংলাদেশে ২ নং আসামি বিপ্লব বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ১ ও ২ নং আসামি তাকে আটকে রাখার জন্য ৩ নং আসামিকে নির্দেশ দেয়। এরপর আর আমিন তাকে একটি গোপন যায়গায় আটকে রাখে এবং বাঁদীর পাসপোর্ট এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মেয়াদ বৃদ্ধি করতে ৫৫ হাজার টাকা বাংলাদেশ থেকে আনার কথা বলে। বাদি বাংলাদেশি তার পরিবারের থেকে আরো ৫৫ হাজার টাকা নিয়ে আল আমিনকে দেয়। সেই টাকা সহ আরো কিছু বাংলাদেশীদের কাছ থেকে টাকা নিয়ে অমিতাভকে কম্বোডিয়াতে একা ফেলে আল আমিন বাংলাদেশে ফিরে আসে। এরপর বাংলাদেশ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে কম্বোডিয়া ইমিটেশনের সহায়তায় দেশে ফিরে আসে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষিপুর জেলার রায়পুর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT