1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত ৩ পরিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি।

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার জন্য মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার জন্য মানববন্ধন

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ২৪ ঘণ্টা সময় দিয়ে বলতে চাই, আপনারা দ্রুত এই (আম্মার) উন্মাদের চিকিৎসা নিশ্চিত করুন। যদি ২৪ ঘণ্টার মধ্যে তার কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ধরে নেব এই উপাচার্য ও উপাচার্যদ্বয়ের নির্দেশেই সে তারেক রহমানের ব্যানার ছিঁড়েছে।’

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে রাবি শাখা ছাত্রদলের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘৫ আগস্টের অভ্যুত্থানের পর এক ওহীর মাধ্যমে এক জামায়াতপন্থী শিক্ষক উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন। এই জামায়াতপন্থী উপাচার্যের পুত্র হিসেবে খ্যাত সালাহউদ্দিন আম্মার। সে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। এই রকম মুনাফিক ছাত্রনেতা যখন ছাত্রসংসদের জিএস নির্বাচিত হয়, তখন তা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। আজ যখন আমরা জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত, তখন সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম কথিত জিএস সন্ত্রাসী কায়দায় আমাদের দেশনেতার ব্যানার ছিঁড়ে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘কুত্তা পেটাতে হেডম লাগে না, টোকাই পেটাতে হেডম লাগে না। একটি দায়িত্বশীল দলের ছাত্রনেতা হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা ধৈর্য ধারণ করে আছি। কিন্তু যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে কারো পিঠের চামড়া থাকবে না।’

মানববন্ধনে একাত্মতা পোষণ করে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেছার উদ্দীন তালুকদার বলেন, ‘আজ আমরা দুঃখভারাক্রান্ত মন নিয়ে এই প্যারিস রোডে উপস্থিত হয়েছি। আমরা এই ক্যাম্পাসে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নামে একটি শুভেচ্ছাবার্তা দিয়ে ব্যানার টাঙিয়েছিলাম। কিন্তু একটি গোষ্ঠী তা মেনে নিতে না পেরে ছিঁড়ে ফেলেছে। গত ফ্যাসিস্টদের মতো তারা আমাদের জাতীয়তাবাদী দলকে নিঃশেষ করে দিতে চায়। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, দ্রুত এই ছেলেকে বিচারের আওতায় আনা হোক।’

মানববন্ধন শেষে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও হল শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT