1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

রাজশাহীকে নতুন করে সাজাতে চাই: রাসিক প্রশাসক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

রাজশাহীকে নতুন করে সাজাতে চাই: রাসিক প্রশাসক

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বৃহস্পতিবার নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজ অবহিতকরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। এজন্য আমি আজকের সভা থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী রাজশাহীকে গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেছেন, রাজশাহী সুন্দর, আরও সুন্দর করে গড়ে তুলতে হবে। আমি রাজশাহী মহানগরবাসীর জন্য কিছু করতে চাই। সরকারের নির্দেশনা ও আইন অনুযায়ী আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজ অবহিতকরণ বিষয়ে রাসিকের প্রকৌশল বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। আমরা জনগণের নিকট দায়বদ্ধ। দলমত নির্বিশেষে নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে যথাযথভাবে কাজ করে যেতে হবে। পবিত্রতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। কাজের মাধ্যমে আমাদের আরও বেশি সুনাম অর্জন করতে হবে।

রাসিক প্রশাসক আরো বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। আগামী ৯০ দিনের কাজের স্কিমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

সভায় রাসিক প্রশাসক কাজের গুনগত মান বজায় রেখে অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করতে এবং চলমান উন্নয়ন কাজের গতি বৃদ্ধি করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।

সভায় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ), এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কার্যসহকারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT