1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার। সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে জিএফের চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু ​ পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুর সড়ক এখন মৃত্যুফাঁদ সড়ক দখলে বালুর সিন্ডিকেট নীরব প্রশাসন নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ পিক বাবা ও ছেলে গ্রেফতার নড়াইলের লোহাগড়ায় কিশোরীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন বিবস্ত্র করে ভিডিও ধারণ

রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬

রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার এবং বিপুল পরিমাণ অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা আইবাধ এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল সেখানে গেলে উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে র‌্যাব।

অন্যদিকে, একই রাতে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ বোতল অ্যালকোহলসহ আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক আমিনুল ইসলাম বাগমারা উপজেলার ধানগাছি এলাকার আব্দুস সাত্তারের ছেলে। র‌্যাব সূত্র জানায়, রাত ১১টার দিকে তাকে আটক করা হয় এবং তার দখল থেকে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জসহ আশপাশের এলাকায় অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যেই নিজের কাছে রেখেছিলেন বলেও জানান তিনি।

এ ঘটনায় তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT