1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা এনজিওর টিউবওয়েলের প্রলোভন দেখিয়ে প্রায় ৩ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বাঘায় ৩৯ জন শিক্ষার্থীর ফরম ফিলাপ অনিশ্চিত দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ ড্রেজার আটক, মামলা দায়েরের নির্দেশ।

রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক স্টার্টআপ উন্নয়নের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে “রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিট”। ইউরিচ(ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ) এবং ডিইআইইডি প্রকল্পের যৌথ উদ্যোগে, বিশ্বব্যাংক ও আইসিটি ডিভিশনের সহযোগিতায় এই সামিটের আয়োজন করা হচ্ছে।

রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরিচ-এর প্রতিনিধি মেহেদী হাসান হৃদয় লিখিত বক্তব্যে জানান, এই সামিটের মূল উদ্দেশ্য হলো তরুণদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করা, গবেষণাভিত্তিক উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং রাজশাহী বিভাগে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা।

তিনি বলেন, দেশের তরুণরা যেন শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে নতুন উদ্যোগ গ্রহণ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে—এটাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় স্ট্র্যাটেজিক সাপোর্ট নিশ্চিত করতে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে নেটওয়ার্কিং এবং সরকারি সহযোগিতার সুযোগ তৈরি করা হবে।

সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। কীনোট সেশনে বক্তব্য দেবেন ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন দেশের একজন খ্যাতনামা ইয়ুথ ইনফ্লুয়েন্সার, যার নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

আয়োজকরা জানান, পর্যাপ্ত গবেষণা ও ডাটা অ্যানালাইসিসের অভাবে দেশের অধিকাংশ স্টার্টআপ ব্যর্থ হয়। এই বাস্তবতা বিবেচনায় গবেষণাভিত্তিক স্টার্টআপ গড়ে তুলতেই ইউরিচ এই উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে উত্তরবঙ্গ, বিশেষ করে রাজশাহী বিভাগের প্রত্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথ সুগম করাও এই সামিটের অন্যতম উদ্দেশ্য।

“স্টার্টআপ আইকন রাজশাহী: এ জার্নি ফ্রম আইডিয়া টু বিজনেস” শীর্ষক এই সামিটে তিনটি সেগমেন্টে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেওয়া যাবে। সেগুলো হলো অডিয়েন্স রেজিস্ট্রেশন,
এবং স্টার্টআপ শোকেসিং রেজিস্ট্রেশন।

বিজনেস আইডিয়া কম্পিটিশনের বিজয়ীদের জন্য থাকছে মোট ২ লাখ টাকা প্রাইজমানি। রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ জানুয়ারি ২০২৬।

সামিটটি অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন। সামিটের সেশন আউটলাইনে থাকছে স্বাগত বক্তব্য, অতিথিদের বক্তব্য, ইউরিচ ও ডিইআইইডি প্রকল্প পরিচিতি, প্যানেল আলোচনা, কীনোট সেশন, আইডিয়া প্রেজেন্টেশন, ইনফ্লুয়েন্সার টক, ইকোহাট লঞ্চ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT