1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার দিনাজপুরের কাহারোল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন।। দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন   প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু

রাবি ক্যাম্পাসে মশার উপদ্রব রোধে রাকসুর মশা নিধন কর্মসূচি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

রাবি ক্যাম্পাসে মশার উপদ্রব রোধে রাকসুর মশা নিধন কর্মসূচি
মো. গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ক্রমবর্ধমান মশার উপদ্রব নিয়ন্ত্রণে মশা নিধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কীটনাশক স্প্রে করা হয়। সাম্প্রতিক সময়ে মশার প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একাধিক টিমে বিভক্ত হয়ে কর্মসূচি পরিচালনা করেন সংশ্লিষ্ট কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এলাকা, প্যারিস রোড সংলগ্ন ড্রেন ও নর্দমাসহ বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়। দীর্ঘদিন ধরে মশার উপদ্রবে অতিষ্ঠ শিক্ষার্থীদের মাঝে এ উদ্যোগ স্বস্তি ফিরিয়ে এনেছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন বলেন, “মশা নিধনের পাশাপাশি যদি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়, বিশেষ করে ড্রেন পরিষ্কার ও পানি জমে থাকা রোধ করা যায়, তাহলে এ উদ্যোগ আরও কার্যকর হবে। রাকসুর এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”
রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, “ক্যাম্পাসকে স্বাস্থ্যসম্মত রাখতে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি কমাতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এটি কোনো একদিনের কর্মসূচি নয়; প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম চালানো হবে।”
তিনি আরও জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করা হচ্ছে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে মশার উপদ্রব উল্লেখযোগ্যভাবে কমবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাকসুর সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু এবং কার্যনির্বাহী সদস্য ইমজিয়াউল হকসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT