1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ কালীগঞ্জে এলজিইডির ঘুষের ভিডিও নিয়ে তোলপাড়, হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই: সিটি মেয়র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। শারীরিক সুস্থতার জন্য পড়াশুনার সাথে সাথে শিক্ষার্থীদের খেলাধুলা করা অপরিহার্য।

তিনি আজ (মঙ্গলবার) খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সিটি মেয়র আরও বলেন, খেলাধুলা মনকে আনন্দ, প্রফুল্ল ও শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে সহায়তা করে। শিক্ষার্থীদের খেলাধুলা অনুশীলন করা প্রয়োজন। লেখাপড়া করলেই জীবনের সাফল্য অর্জন করা সম্ভব না। এজন্য শিক্ষার্থীদের সকল ক্রীড়ায় সম্পৃক্ত হতে হবে। খেলাধুলায় জয় পরাজয় থাকবে, অংশগ্রহণই বড় কথা।

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। অনুষ্ঠানে কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT