1. admin@satkhira24tv.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ ।

শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে সোমবার রাজপথে নামছে জনতা

রিপোর্টার আসিফ বিল্লাহ
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে সোমবার রাজপথে নামছে জনতা

আসিফ বিল্লাহ কালিগঞ্জ প্রতিনিধিঃ
শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আগামী সোমবার রাজপথে নামছে জনতা। জাফরপুর শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
শান্তি সংঘের নেতৃবৃন্দ জানান, এই বর্বর ও নৃশংস হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। এখনো পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে দল-মত নির্বিশেষে সকল বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের মতে, এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ রক্ষার লড়াই।
শান্তি সংঘ আরও জানায়, শহীদ শরীফ ওসমান হাদীর রক্তের ঋণ শোধ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে প্রতিবাদকে উত্তাল ও সফল করার জন্য সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।
আয়োজনে: জাফরপুর শান্তি সংঘ

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT