1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

শ্যামনগরে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে জাতীয় পার্টি নেতৃবৃন্দের সমর্থন ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

শ্যামনগরে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে জাতীয় পার্টি নেতৃবৃন্দের সমর্থন ঘোষণা
শ্যামনগর প্রতিনিধি :
সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা সাহেবের নির্দেশনায় শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক দুই বারের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২৫/০১/২০২৬ইং) ১১টায় গাজী নজরুল ইসলামের নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে জাতীয় পার্টির নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের সার্বিক কল্যাণ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করবেন। উপজেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও সহযোগীদের সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে সর্বাত্মকভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT