1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও শ্যামনগরে ‘বাপ্পি গ্যাং’-এর হামলা, চাঁদাবাজি, মাদক ও মোটরসাইকেল ছিনতাইয়ে আতঙ্ক; এএসআই জাকিরের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার টেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার কালিগঞ্জে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ল্যাবরেটারি টেস্ট উদ্বোধন কালিগঞ্জের নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

সংবিধান সংস্কারের দাবিতে আশাশুনিতে জামায়াতের জনসংযোগ কর্মসূচি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
সংবিধান সংস্কারের দাবিতে আশাশুনিতে জামায়াতের জনসংযোগ কর্মসূচি

তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ
জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে আশাশুনি উপজেলা জামায়াত।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৫:০০টায় আশাশুনি বাজারে পথচারি ও দোকানদারদের মাঝে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর,সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার।
তিনি বলেন-গণভোট মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে দলীয়করণ বন্ধ হবে,একনায়কতন্ত্র বন্ধ হবে,সংসদে উচ্চ কক্ষ গঠন হবে এজন্যই বিএনপি গণভোট মানে না। তিনি বলেন,জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্য রচিত বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্য। এজন্যই সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাও.আনওয়ারুল হক,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য এ.বি.এম.আলমগীর পিন্টু,সদর ইউনিয়ন সেক্রেটারী মাওঃ আব্দুল হাই, সহ-সেক্রেটারী এস,এম শহিদুজ্জামান বাবলু,ডাঃ রবিউল ইসলাম রবি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT