1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ কালীগঞ্জে এলজিইডির ঘুষের ভিডিও নিয়ে তোলপাড়, হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ! আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি মোল্লাহাটে ডেন্টিষ্ট এবং ডিভাইস কর্নারের সত্বা অধিকারীর বিরুদ্ধে মিথ্যা নিউজের প্রতিবাদ।

সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী জনসভা, ডাবলুর নেতৃত্বে ঐক্যের ডাক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী জনসভা, ডাবলুর নেতৃত্বে ঐক্যের ডাক
সাতক্ষীরা প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জনসভার সঞ্চালনা করেন রোকনুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, “দেশের মানুষ আজ ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরে পেতে ঐক্যবদ্ধ। ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীকের বিজয়ের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।”
তিনি সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা অঞ্চলের মানুষ উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। কাজী আলাউদ্দীন একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা হিসেবে এই আসনে পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন।
প্রার্থী কাজী আলাউদ্দীন তার বক্তব্যে বলেন, “আমি নির্বাচিত হলে আশাশুনি ও কালিগঞ্জের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জনগণের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন থাকব।”
জনসভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT