1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত ৩ পরিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি।

সাতক্ষীরা-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৩ জনের বাতিল, ১ জন স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৩ জনের বাতিল, ১ জন স্থগিত
সাতক্ষীরা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম, এস এ আসফউদ্দৌলা খান ও আসলাম আল মেহেদীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও ‘হাতপাখা’ প্রতীকের মোঃ ওয়ায়েজ কুরুনীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
এই আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মুহাঃ রবিউল বাসার, জাতীয় পার্টির মোঃ আলিফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কাজী আলাউদ্দীন, স্বতন্ত্র প্রার্থী এস এ আসফউদ্দৌলা খান, মোঃ শহিদুল আলম ও আসলাম আল মেহেদী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি–বিএমজেপির রুবেল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ওয়ায়েজ কুরুনী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা আপিল করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT