1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির গোপন সূত্রের ভিত্তিতে (১৮ ডিসেম্বর) সকাল ৫ টা থেকে প্রায় ৬ ঘন্টা যাবৎ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহলদল পৃথক পৃথক ০২টি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপির ০১টি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করে এবং মনাকষা বিওপি’র ০১টি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়েনের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১৫৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে, যার মোট বাজার মূল্য আনুমানিক ০২ লক্ষ টাকা। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা সহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT