1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে সাংবাদিক ফজলুল হকের বাড়িতে জলাবদ্ধতা: পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রেসক্লাবের নবনির্বাচিতদের ডুমুরিয়া প্রেসক্লাবের অভিনন্দন ডুমুরিয়ায় তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষকরা খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী প্রতারক করিম আটক জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ কালীগঞ্জে এলজিইডির ঘুষের ভিডিও নিয়ে তোলপাড়, হিসাব রক্ষক মোস্তাফিজ বরখাস্ত

সুপার কাপের আগে বড় ধাক্কা, এমবাপেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

সুপার কাপের আগে বড় ধাক্কা, এমবাপেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ

হাঁটুর চোটে সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপ থেকে ছিটকে গেলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে

নিজস্ব প্রতিবেদক | অনলাইন ডেস্ক প্রকাশিত: ০৬ জানুয়ারি, ২০২৬

স্প্যানিশ সুপার কাপ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

সৌদি আরবের জেদ্দায় আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচে জিতলে ফাইনালে উঠবে দলটি। তবে পুরো সুপার কাপেই এমবাপেকে ছাড়াই মাঠে নামতে হবে স্প্যানিশ জায়ান্টদের।

গত কয়েক সপ্তাহ ধরে বাম হাঁটুর সমস্যায় ভুগছেন এমবাপে। বছরের শেষ দিকে চোট আরও বেড়ে যাওয়ায় নতুন বছরের শুরুতে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। একই কারণে গত ১০ ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষেও অনুপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

২০২৪ সালের গ্রীষ্মে রিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৯৪ ম্যাচের মধ্যে মাত্র ১১টিতে খেলতে পারেননি এমবাপে। গত বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ গোল করে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে জায়গা করে নেন তিনি।

চলতি মৌসুমেও দারুণ ফর্মে রয়েছেন এমবাপে। এখন পর্যন্ত করেছেন ২৯ গোল। ক্লাব বিশ্বকাপ ছাড়া এর আগে কখনো টানা দুই ম্যাচের বেশি মাঠের বাইরে থাকতে হয়নি তাকে।

এদিকে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে রিয়ালের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। ইনজুরি কাটিয়ে রক্ষণভাগে ফিরেছেন ডিফেন্ডার ডিন হাউসেন, যা দলের জন্য ইতিবাচক বলে মনে করছেন কোচ শাবি আলোনসো।|

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT