1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও শ্যামনগরে ‘বাপ্পি গ্যাং’-এর হামলা, চাঁদাবাজি, মাদক ও মোটরসাইকেল ছিনতাইয়ে আতঙ্ক; এএসআই জাকিরের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার টেকনাফে হ্নীলা যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার কালিগঞ্জে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ল্যাবরেটারি টেস্ট উদ্বোধন কালিগঞ্জের নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি


‎বিশেষ প্রতিনিধি, বগুড়া:
‎বগুড়ার সোনাতলায় লোহাগড়া মেলার উন্মুক্ত ডাককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা, ধাক্কাধাক্কি এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
‎বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার ইজারা প্রক্রিয়া চলাকালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও উপজেলা প্রশাসনকে তাৎক্ষণিক হস্তক্ষেপ করতে হয়।
‎​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে লোহাগড়া মেলার উন্মুক্ত ডাক অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় উপজেলার দিগদাইড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাফিরুল ইসলাম সাফি ও সহ-সভাপতি হাবিবুর রহমানসহ তৃণমূলের নেতৃবৃন্দ ডাকে অংশ নিতে হলরুমে প্রবেশ করতে যান। তবে হলের মূল ফটকে তাদের পথরোধ করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম পারভেজ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, কৃষকদল নেতা সোহাগ এবং পৌর ছাত্রদলের সভাপতি বকুল ইসলামসহ ১০-১৫ জনের একটি গ্রুপ। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়।
‎​ঘটনার সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিক আমিরুল ইসলামের ওপর চড়াও হয় অভিযুক্ত গ্রুপটি। মঞ্জুরুল আলম মঞ্জু, শফিউল আলম পারভেজ ও রতনসহ বেশ কয়েকজন সাংবাদিক আমিরুলের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে উপস্থিত সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনসহ পুলিশ সদস্যরা সাংবাদিককে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেন। চলে যাওয়ার সময় অভিযুক্তরা এই বিষয়ে কোনো সংবাদ প্রকাশ না করার জন্য চরম হুঁশিয়ারি প্রদান করে।
‎​অন্যদিকে মেলার সরকারি ডাক ১ লক্ষ ২৫ হাজার টাকা নির্ধারিত থাকলেও একটি প্রভাবশালী সিন্ডিকেট মাত্র ৫০ হাজার টাকায় মেলাটি নেওয়ার পাঁয়তারা করছিল বলে অভিযোগ ওঠে। এই অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগের ফোন কল আসলে তিনি মেলার ডাক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

‎​মেলার এই অনিয়ম ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনা নিয়ে সোনাতলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিনুর ইসলাম সহ স্থানীয় সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পরে সন্ধ্যায় সোনাতলা বড় বাজারে সাংবাদিক আমিরুলকে এবং সোনালী ব্যাংক মোড়ে অবস্থানরত সাংবাদিক জাহিনুর ইসলামকে ঘিরে ধরে ওই সিন্ডিকেটের সদস্যরা। সেখানে তারা জাহিনুরকে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং তাকে শারীরিক লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে।
‎​এই ঘটনার প্রতিবাদে সোনাতলা প্রেসক্লাবের সকল সংবাদকর্মী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছেন। বিষয়টি ইতিমধ্যে বগুড়া জেলা প্রশাসক, সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) এবং সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলো এবং সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT