1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিগঞ্জে গভীর রাতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: পূর্বশত্রুতার জেরে ২০–২৫ লাখ টাকার মাছ নিধন, এলাকায় চাঞ্চল্য পাইকগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়ম: ফাঙ্গাসযুক্ত রুটি, পচা ডিমে ঝুঁকিতে ১৭ হাজার শিক্ষার্থী কালী পূজার বাঁশ ফেরতকে কেন্দ্র করে হামলা; কালিগঞ্জে যুবক আহত, থানায় অভিযোগ রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডুমুরিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডুমুরিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা ।
খুলনার ডুমুরিয়ায়,গ্রামীণ ও দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন কাপালীডাঙ্গা উত্তর পাড়া চাকরিজীবী সংগঠন।

সোমবার ২৩ মার্চ দিনব্যাপী কাপালীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে, চাকরিজীবী সংগঠনের পক্ষে জিএম মনিরুজ্জামান (টুকু)ও গ্রামীণ চক্ষু হাসপাতালের পক্ষে মোর্তজা আলীর সার্বিক সহযোগিতায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত বিস্বাশ।
ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চক্ষু,অর্থপেডিকস গ্রাস্টোলোজী, মেডিসিন ও ডায়বেটিকসের ৫ শতাধিক রোগীদেরকে পরামর্শ, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়।

এর আগে স্বাবলম্বী প্রজেক্ট- ৫ এর মাধ্যমে
পরিবারকে স্বাবলম্বী হতে ৩ জনকে মটর চালিত ভ্যানগাড়ি প্রদান,একটি পরিবারকে গরু, ৩ জন গুরুতর অসুস্থ রোগীকে চিকিৎসা সেবায় আর্থিক সহযোগিতা,১টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা ও ১ টি অসহায় পরিবারকে সার্বিক সহযোগিতা করা হয়।

আয়েজকরা বলেন আমারা সমাজের জন্য কিছু করতে চাই।এ এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT