1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ,

আশাশুনিতে গেজেটভুক্ত জুলাই যোদ্ধার ঘরে অগ্নিসংযোগ: ৭ জনকে আসামি করে এজাহার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আশাশুনিতে গেজেটভুক্ত জুলাই যোদ্ধার ঘরে অগ্নিসংযোগ: ৭ জনকে আসামি করে এজাহার

তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় রাজনৈতিক শত্রুতার জেরে এক গেজেটভুক্ত জুলাই যোদ্ধার ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুর রহমান (৩০) বৃহস্পতিবার আশাশুনি থানায় ৭জনকে নামীয় আসামি এবং আরও ১০–১৫ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে এজাহার দায়ের করেছেন।

এজাহারে বলা হয়, বাদী আব্দুর রহমান ও তার ভাই আব্দুল আজিজ সরকারবিরোধী আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হন। ঘটনার পর তারা পৃথকভাবে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকেই আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

বাদীর দাবি, মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর গত ১৭ নভেম্বর স্থানীয় বাটরা–গোদাড়া বাজার এলাকায় মিষ্টি বিতরণ ও মিছিল হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জের ধরে ২০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে পরিকল্পিতভাবে তার টালিশেড ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আব্দুর রহমান অভিযোগ করেন, আগুনের তাপে ঘুম ভেঙে গেলে তিনি বাইরে বের হয়ে আসামিদের বাড়ির আঙিনা ও পেছনে অবস্থান করতে দেখতে পান। তার দাবি, আগুনে অন্তত ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার চিৎকারে পরিবার ও স্থানীয়রা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT