1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আশাশুনিতে সিপিএল ফাইনালে মাহির ফাইটার্সের দাপুটে চ্যাম্পিয়নশিপ জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আশাশুনিতে সিপিএল ফাইনালে মাহির ফাইটার্সের দাপুটে চ্যাম্পিয়নশিপ জয়
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনি উপজেলার চাম্পাফুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সানসাইন চাম্পাফুল প্রিমিয়ার লীগ (সিপিএল)–এর ফাইনাল ক্রিকেট ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় শুরু হওয়া এই ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সুন্দরবন স্ট্রাইকারস ও মাহির ফাইটার্স। ২৫ ওভারের খেলায় টসে জিতে মাহির ফাইটার্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে সুন্দরবন স্ট্রাইকারস ২১ ওভার ২ বলে ১৩৭ রানে অলআউট হয়।
জবাবে ব্যাট করতে নেমে মাহির ফাইটার্স ২৪ ওভার ৫ বলেই মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ফলে দাপুটে জয় তুলে নিয়ে মাহির ফাইটার্স সিপিএল শিরোপা জয়ের গৌরব অর্জন করে।
ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন মাহির ফাইটার্সের ক্রিকেটার শরিফুল ইসলাম। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন শাহিন সিনিয়র।
সম্পূর্ণ খেলাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটার মোহাম্মদ সালমান হোসেন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন আবুল হোসেন ও মাসুম বিল্লাহ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসাইন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিপিএল সিজন ফোরের চ্যাম্পিয়ন ট্রফি দাতা মোহাম্মদ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের সাতক্ষীরা জেলা সভাপতি ও ৩নং চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এম. ডি. আলমগীর কবির।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ ও দর্শকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT