1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা এনজিওর টিউবওয়েলের প্রলোভন দেখিয়ে প্রায় ৩ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বাঘায় ৩৯ জন শিক্ষার্থীর ফরম ফিলাপ অনিশ্চিত দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ ড্রেজার আটক, মামলা দায়েরের নির্দেশ। সাতক্ষীরায় ‘লেডি ডাকাত’ মাসুরা বেগমকে ঘিরে আতঙ্ক, গ্রেপ্তারের দাবি জোরালো

আশাশুনি বুধহাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
আশাশুনি বুধহাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের নৈকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান নৈকাটি গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, জুম্মার নামাজে যাওয়ার পথে পাশের মৎস্য ঘেরে পানি সেচের কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক মোটর দেখতে যান মেহেদী। এ সময় মোটরটিতে পূর্ব থেকেই বিদ্যুৎ প্রবাহিত থাকায় স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
শনিবার মেহেদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
হাস্যোজ্জ্বল ও সাদালাপী স্বভাবের এই তরুণের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মেহেদী ছিলেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী—তার মৃত্যুতে প্রত্যেকে ব্যথিত ও মর্মাহত।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT