1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল

ঈশ্বরদীতে অ্যাম্বুলেন্সে দেশীয় মদ পরিবহনকালে তিনজন আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে অ্যাম্বুলেন্সে দেশীয় মদ পরিবহনকালে তিনজন আটক

শিমুল হোসেন কুষ্টিয়া প্রতিনিধিঃ

ঈশ্বরদী (পাবনা), ১৮ ডিসেম্বর:
পাবনার ঈশ্বরদীতে একটি অ্যাম্বুলেন্স ব্যবহার করে দেশীয় মদ পরিবহনের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সটির ভেতর থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) মো. আব্দুর রাজ্জাক, কনস্টেবল মো. বাবলু মোল্লা ও মো. রায়হান মিয়া।

অভিযানকালে সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—পাবনা শহরের শালগাড়িয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোরশেদ হাসান কিরণ (৩১), একই এলাকার জালাল শেখের ছেলে রাজ শেখ (৩০) এবং পাবনার সুজানগর উপজেলার আন্ধারকোট গ্রামের শ্রী মাধাই শীলের ছেলে শ্রী প্রশান্ত শীল (২২)।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT