1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত ৩ পরিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি।

কালিগঞ্জের নলতা করিম সুপার মার্কেটে মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

কালিগঞ্জের নলতা করিম সুপার মার্কেটে মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে মিডিয়া দক্ষতা উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের লক্ষ্যে এক দিনব্যাপী মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ ২০২৬) সকাল ১০টায় নলতা করিম সুপার মার্কেট-এর এসডিএফ হলরুমে ইনসাইডএক্স এর আয়োজনে ইনসাইড এক্স গ্রুপ–০১ এর সদস্যদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রেডিও ও টেলিভিশন উপস্থাপনা, যুক্তি-তর্ক খণ্ডন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তথ্য উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালাটি পরিচালনা করেন কমিউনিটি মিডিয়া বিশেষজ্ঞ ও ইনসাইড গ্রুপের সুপার অ্যাডমিন সেলিম শাহারীয়ার।
আয়োজকরা জানান, কর্মশালার মাধ্যমে অনলাইনভিত্তিক মিডিয়ায় কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দেশি-বিদেশি অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে কাজের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এতে তারা নিজেরাই বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা ও সম্পাদনার সক্ষমতা অর্জন করবে।
কর্মশালায় বক্তব্যে সেলিম শাহারীয়ার বলেন, আমরা মানুষের জ্ঞানকে দেশি ও বিদেশি শ্রোতা-দর্শকের সামনে তুলে ধরতে চাই। বর্তমান যুগে মিডিয়া অত্যন্ত গতিশীল কাজের জন্য স্টুডিও বা নির্দিষ্ট কোনো স্টেশনে যাওয়ার প্রয়োজন নেই। কর্মীরা নিজ নিজ বাসা থেকেই অনুষ্ঠান পরিচালনা করতে পারবে। এতে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কাজের মানও বৃদ্ধি পাবে এবং তারা আয় করতে সক্ষম হবে। এটি একটি আধুনিক প্রযুক্তিনির্ভর মিডিয়া ব্যবস্থা।তিনি আরও জানান, ইনসাইডএক্স তাদের কর্মীদের নিজস্ব প্ল্যাটফর্মে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
কর্মশালায় টিম লিডার সৈয়দ মমিনুর রহমান, শান্তি গোপাল চক্রবর্তী, বৌদিউজ্জামান বাবলু, মো. ইমরান হোসেন, শাহীনুজ্জামান শাহিন, সিনথিয়া পারভীন, হামিদুর রহমান, আশা মনি, হাসানুজ্জামান ও বিপ্লব হোসেনসহ অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT