1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬

কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নবনির্মিত ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) এশার নামাজের পর ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুরে ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদুল আজহার আনন্দ ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াত নেতা ডা. মাওলানা আজিজুর রহমান, উপজেলা শুরা সদস্য হাফেজ আবু হাসান এবং ভাড়াশিমলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল ফারাহ সিদ্দিকী।

ভাড়াশিমলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জিয়াদ আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে পবিত্র ঈদুল আজহার ত্যাগ, কোরবানি ও মানবকল্যাণের শিক্ষা তুলে ধরে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামী আদর্শের চর্চা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনার বিকাশ অপরিহার্য। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ভাড়াশিমলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT