1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন কালিগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

কালিগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে এনসিপির বস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬

কালিগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে এনসিপির বস্ত্র বিতরণ

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) -এর উদ্যোগে বস্ত্র বিতরণ করেন। সোমবার (১১ মে-২৬) বিকেল সাড়ে ৪টায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, শার্ট ও শিশুদের ফোরাক বিতরণ করা হয়েছে। এনসিপির জেলা মুখ্য সংগঠক জাতীয় ছাত্র শক্তির মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা এনসিপির অন্যতম সদস্য শেখ আব্দুল্লাহ, জাতীয় শ্রমিক শক্তির জেলা সদস্য সচিব মোঃ আব্দুস সবুর। এছাড়াও উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র শক্তির আহ্বায়ক হাসিবুল হাসান রূমন, সদস্য সচিব বখতিয়ার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাজিম হোসেন, জেলা যুগ্ম সদস্য সচিব আবু সুফিয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের যে স্বপ্ন শুরু হয়েছে, তা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। তারা সকলকে এনসিপির পাশে থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT