1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম. পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন নড়াইলের লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম তথ্য গোপন অনুদানের ৬০টি গরু গেল কোথায়

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব রহিম-করিম গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় নারীসহ ৪ জন আশঙ্কাজনক

রিপোর্টার হাফিজুর রহমান
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব
রহিম-করিম গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় নারীসহ ৪ জন আশঙ্কাজনক

ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গরু পেটানোকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে সংঘটিত হয়েছে ভয়াবহ সন্ত্রাসী হামলা। পূর্ব বিরোধের জেরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুর রহিম, আব্দুল করিম ও তাদের মাদকসেবী ছেলেদের নেতৃত্বে সংঘবদ্ধ হামলায় নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনাটি ঘটে গত ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীকলা গ্রামে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি গরু দড়ি ছিঁড়ে পাশের ক্ষেতে ঢুকে পড়লে অপর পক্ষ ক্ষিপ্ত হয়ে গরুটিকে নির্মমভাবে পেটাতে শুরু করে। এ ঘটনায় প্রতিবাদ জানালে মুহূর্তের মধ্যেই পূর্ব শত্রুতার জেরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
অভিযোগ অনুযায়ী, আব্দুল করিম তার ছেলে ইমরান ফরিদ হোসেন এবং আব্দুর রহিম তার ছেলে ইয়াসিন মহসিনসহ একদল সশস্ত্র ব্যক্তি লাঠি, রড, দা, কোদাল ও ধারালো অস্ত্র নিয়ে নিরীহ মানুষের ওপর হামলা চালায়। এতে মোমিন আলী, ছকিনা খাতুন, মাসুম বিল্লাহ, সাইদুর রহমান ও হালিমা খাতুন গুরুতরভাবে আহত হন। তাদের রক্ষা করতে এগিয়ে এলে নাহিদুজ্জামান নয়ন ও রায়হান হোসেনকেও মারধর করা হয়। অল্প সময়ের মধ্যেই পুরো কবরস্থান এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে এবং কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর থেকে শ্রীকলা গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, রহিম–করিম গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও মাদক কারবারের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। একাধিক মামলা থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা রুজুর প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT