1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ
ফজলুল হক,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ সময় সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ, বাইতুল মাল সেক্রেটারী আবু রাসেল আসকারী, মাস্টার সালাহউদ্দিন আহমেদ, শেখ আফতাব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার এমপি বলেন, দেশের মানুষের অধিকার যথাযথ ব্যক্তির নিকট পৌঁছে দেওয়া আমাদের একান্ত কর্তব্য। দেশের উন্নয়নের জন্য সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার পাশাপাশি সেগুলো বুঝে নেওয়াও জনগণের দায়িত্ব।
অনুষ্ঠান শেষে উপজেলা আমীর উপস্থিত সকলকে কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT