1. admin@satkhira24tv.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার। সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যান শওকতের বিরুদ্ধে জিএফের চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু ​ পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুর সড়ক এখন মৃত্যুফাঁদ সড়ক দখলে বালুর সিন্ডিকেট নীরব প্রশাসন

কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বিষ্ণুপুর ইউনিয়ন সর্বজনীন কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে পান্তা-ভাত খাওয়ার আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্যকে ধারণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের গেট থেকে শুরু হয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।বিষ্ণুপুর ইউনিয়ন সর্বজনীন কমিটির আহ্বায়ক মৃন্ময় সরদার মধুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সঞ্জয় মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিশ্বজিৎ সরদার, ফিরোজ ঢালী, সুশান্ত সরদার, আব্দুল মজিদ, রবিউল ইসলাম, অভিজিৎ সরদার, অপু সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ও যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।বক্তারা তাদের বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT