1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ৯নং গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরীক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ‎ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ,

কালিগঞ্জে বসতবাড়িতে হামলা: চুরির বিরোধে হারুন গাজীকে পিটিয়ে জখম,

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

কালিগঞ্জে বসতবাড়িতে হামলা: চুরির বিরোধে হারুন গাজীকে পিটিয়ে জখম,

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।

  • সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন মোঃ হারুন গাজী। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত (২৫ মার্চ ২০২৬) তারিখ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের চলা নিয়ে হারুন গাজীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে।অভিযুক্তদের মধ্যে রয়েছেন মুনসুর আলীর পুত্র জাহাঙ্গীর হোসেন,মুনসুর আলীর পুত্র আলমগীর হোসেন বাবু (২৯), মুনসুর আলীর পুত্র জাহিদ, মনিরের পুত্র মোঃ মুন্না, হযরত আলীর পুত্র আনিস এবং হযরত আলীর পুত্র মোঃ জনি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় ১নং অভিযুক্ত হারুন গাজীর বাম চোখে ঘুষি মেরে গুরুতর জখম করে। পরে অন্যরা তাকে লাথি ও আঘাত করে এবং গলায় পা দিয়ে শ্বাসরোধের চেষ্টা চালায়। এসময় ৫নং অভিযুক্ত তার শার্টের পকেটে থাকা নগদ ৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়।ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযুক্তদের মধ্যে একজনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT