1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন   প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, উস্কানি মূলক কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কালিগঞ্জ উপজেলা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। তারা জনগণের জানমাল ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন।
এ সময় আরও বক্তব্য দেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফা, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি.এম. আফজালুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদৎ আজম, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক জি.এম. মুরশিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের জাকির হোসেন, গাজী নাসিম, আবু হুসাইন সোহাগ, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন। এ সময় তারা দলীয় ও সাংগঠনিক বিভিন্ন স্লোগান দেন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সম্বলিত ব্যানার বহন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT