1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন——– পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, চলাচলের পথ উন্মুক্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, সাজাপ্রাপ্ত ৪ জন কারাগারে। জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন কালিগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

কালিগঞ্জে সাজিদা হত্যাকাণ্ডের আসামি বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬

কালিগঞ্জে সাজিদা হত্যাকাণ্ডের আসামি বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চন্ডীতলা গ্রামে গৃহবধূ সাজিদা হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিদের বাদ দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নিহতের ভাই আব্দুল খালেকসহ স্বজনরা। রবিবার (১০ মে-২৬) বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নিহতের ভাই উপজেলার রঘুনাথপুর গ্রামের কেরামত আলী মোল্লার ছেলে আব্দুল খালেক লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, তার বোন সাজিদা হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ জনকে অভিযুক্ত করা হলেও পরবর্তীতে রহস্যজনকভাবে তা কর্তন করে মাত্র দুই জনকে আসামি করা হয়েছে। ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে। তিনি আরও বলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন অনেকটা তড়িঘড়ি করে আরেকটি এজাহারে আমাকে স্বাক্ষর করিয়ে নেয়। যা আমার দাখিল করা অভিযোগের সাথে মিল নেই। ওসি’র পক্ষপাতমূলক আচরণের কারণে মামলার সুষ্ঠু তদন্ত বাঁধাগ্রস্ত হতে পারে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাদ পড়া আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করা এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে নিহত পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT