1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা এনজিওর টিউবওয়েলের প্রলোভন দেখিয়ে প্রায় ৩ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বাঘায় ৩৯ জন শিক্ষার্থীর ফরম ফিলাপ অনিশ্চিত দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ ড্রেজার আটক, মামলা দায়েরের নির্দেশ। সাতক্ষীরায় ‘লেডি ডাকাত’ মাসুরা বেগমকে ঘিরে আতঙ্ক, গ্রেপ্তারের দাবি জোরালো দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম.

কালিগঞ্জে ৩ দিনের সিরিজ ক্রিকেট খেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

কালিগঞ্জে ৩ দিনের সিরিজ ক্রিকেট খেলার উদ্বোধন
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ও খুলনা পাইকগাছা ক্রিকেট একাডেমি-এর মধ্যে তিন দিনের সিরিজ ক্রিকেট খেলা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, যিনি উপজেলা পরিষদ মাঠে খেলোয়াড়দের পরিচিতি অনুষ্ঠানে খেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ সাইফুল ইসলাম, স্বাগত বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেস ক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, সাংবাদিক ফজলুল হক আব্দুল কালাম বিন আকবর, আব্দুল করিম মামুন হাসান। উভয় দলের কোর্স ম্যানেজার ও অধিনায়করা-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।খেলায় টস জিতে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুলতান সর্বোচ্চ ৪৫ রান করেন। জবাবে পাইকগাছা ক্রিকেট একাডেমি ২৩ ওভারে ১৩০ রানে অলআউট হয়। ফলে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ৪০ রানে জয়লাভ করে। খেলার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম ও রুবায়েত। সিরিজটি আগামী শনিবার পর্যন্ত চলবে। পাইকগাছা একাডেমির খেলোয়াড়রা স্থানীয় হোটেলে অবস্থান করছেন। আগামী শুক্রবার দ্বিতীয় দিনের খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT