কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত
হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় দিনভর নানান আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে বাংলা ১৪৩৩ বর্ষবরণ ও পহেলা বৈশাখ পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,রাজনৈতিক দল, ছাত্র-ছাত্রী সুধী বিভিন্ন সংগঠন ,সামাজিক প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে দিনটি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি )মাইনুল ইসলাম খানের নেতৃত্বে একটি বর্ণনাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সকাল ১০ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী, সাংবাদিক , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে চিংড়ি, ভর্তা, পান্তা খাওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় শিল্পীদের সমন্বয় বর্ষবরণ, বৈশাখী সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, পান্তা ভাত ও সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনভর গ্রাম বাংলার ঐতিহ্য গ্রামীণ মেলা এবং গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত হয়। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীরা পৃথকভাবে বর্ষবরণ অনুষ্ঠান পালন করে। এ ছাড়াও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষকদের সমন্বয়ে সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পান্তা ভাত এবং সংগীত অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। এছাড়াও বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয়, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়, কৃষাণ মজদুর ইউনাইটেড একাডেমি, দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বর্ষ বরণ অনুষ্ঠান নানা আয়োজনে পালন করেন। সন্ধ্যার পরে উপজেলা প্রশাসন, মৌতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি যথাযথভাবে পালিত হয়।