1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল

কালীগঞ্জের নলতায় শীতার্তদের মাঝে ৪০০ কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

কালীগঞ্জের নলতায় শীতার্তদের মাঝে ৪০০ কম্বল বিতরণ

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রচন্ড হাড় কাঁপানো শীতে প্রতিবন্ধী অসহায় নারী পুরুষ ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব জাহিদুল হকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা১১ টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা হক সুপার মার্কেট প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে ৪০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জাহিদুল হক। তিনি তার বাবার সমাজের মানবিক কাজের ধারাবাহিকতায় বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে এ কর্মসূচি পালন করেন। এ ছাড়াও এর আগেও তিনি এলাকার বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক ও আইডিয়ালের নির্বাহী পরিচালক ডাঃ নজরুল ইসলাম, কোষাধক্ষ ও নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক ইউনুস আলী, নলতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউ পি সদস্য আজমিরীজ্জামান আজমির, খান বাহাদুর আহসানুল্লাহ বাড়ির খুরশীদ, এবং সাতক্ষীরা, কালিগঞ্জ ,নলতা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম জিল্লুর রহমান ,হাফিজুর রহমান, সাইফুল বারী সফু, সুকুমার দাস বাচ্চু, মীর জাহাঙ্গীর, ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম, রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে বিত্তবানদের শীতের তীব্রতায় অসহায় খেটে খাওয়া শীতার্ত দিনমজুর ,ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT