1. admin@satkhira24tv.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম. পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন নড়াইলের লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম তথ্য গোপন অনুদানের ৬০টি গরু গেল কোথায়

কালীগঞ্জে পাগলী আবারো মা হলেও বাবার খোঁজ মেলেনি

রিপোর্টার হাফিজুর রহমান
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

কালীগঞ্জে পাগলী আবারো মা হলেও বাবার খোঁজ মেলেনি

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক পাগলী মহিলা আবারো মা হলেও বাবার খোঁজ মেলেনি। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে পুকুর পাড়ের তিনতলা ভবনের পাশে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনকে জানালে মহিলা বিষয়ক কর্মকর্তা অরনা চক্রবর্তী ঘটনাস্থলে যেয়ে সদ্য প্রসূতি মানসিক ভারসাম্যহীন মা ও শিশু কন্যাকে উদ্ধার করে বেলা ১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান হাসপাতালে ছুটে যেয়ে প্রসূতি ও সদ্যজাত শিশু কন্যার খোঁজখবর ও তার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ডালিয়া আক্তার সাথী এ প্রতিনিধিকে জানান মা এবং শিশু দু,জনেই ভালো আছে এবং তাদের পরিচর্যার কাজে নার্স এবং ডাক্তাররা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান মানসিক ভারসাম্যহীন এই পাগলী মহিলা দীর্ঘদিন যাবত নলতা হাটবাজার সহ রাস্তার পাশে ভবঘুরে হয়ে ঘুরে বেড়াতেন। রাতে তার খেয়াল খুশি মতন যেখানে সেখানে রাত্রি যাপন করত। কোন নরপশুর লোলুপ দৃষ্টি এবং হিংস্র থাবায় গর্ভবতী হয়ে এই প্রচন্ড শীতে সন্তান প্রসব করলেও মিলবে না ওই নরপশুর খোঁজ। এ পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় এরকম আরো ৪ জন মানসিক ভারসাম্যহীন মহিলা হিংস্র নরপশুর থাবায় ধর্ষণে গর্ভবতী হয়ে সন্তান প্রসব করলেও আজও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে জন্মদাতা ধর্ষক বাবারা। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে কোন কুল কিনারা করতে পারেনি। গত কিছুদিন আগে স্থানীয় এক মানসিক ভারসাম্যহীন মহিলা এক ক্লিনিকে সন্তান প্রসব করলে সেখানে উপজেলা প্রশাসন হাজির হয়েও কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। এইভাবে পার পেয়ে যাওয়ায় একের পর এক অবৈধ গর্ভপাত ও সন্তান প্রসব করলেও অপরাধীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT