1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক- ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক- ২

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে মাহবুবুর ও শহিদুল গাজী নামে ২ সন্ত্রাসীকে অস্ত্র, বিস্ফোরক, সরঞ্জামাদি সহ আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে ১ টি পিস্তলের ম্যাগাজিন ৪ প্যাকেট হাত বোমা তৈরীর স্প্রিন্টার, হাত বোমা তৈরীর বিস্ফোরক এবং ২ টি ওয়াকি টকি চার্জার উদ্ধার করা হয়। আটককৃত মাহবুবুর রহমান মোড়ল (৪৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র তার অপর সহযোগী একই গ্রামের মৃত আলী বক্স গাজীর পুত্র শহিদুল গাজী (৫০)। যৌথ বাহিনীর হাতে আটক ২ জনেই ডাকাত ইয়ার আলী এবং পিয়ার আলীর সহযোগী বলে জানিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পাওখালি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কলেজে অবস্থানরত সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী সদস্যরা মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর ৫ টার দিকে কৃষ্ণনগর, এবং হোসেনপুর গ্রামের অভিযান চালিয়ে তাদেরকে যৌথ বাহিনী সদস্যরা আটক করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন ডাকাত ইয়ার আলী এবং পিয়ার আলীর সহযোগী হিসেবে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সোমবার যৌথ বাহিনী সদস্যরা রাতভর অভিযান চালিয়ে ভোর ৫ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের কালিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করছে যৌথ বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT