1. admin@satkhira24tv.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ তাপপ্রবাহে স্তব্ধ দক্ষিণ অঞ্চল: ডুমুরিয়ায় জনজীবন ও কৃষিতে বড় সংকট সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত” বসতভিটা দখলের চেষ্টা’থানায় লিখিত অভিযোগ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কালীগঞ্জে রাতারাতি সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

কালীগঞ্জে রাতারাতি সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
নির্বাচনী কাজে প্রশাসনের ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে উপজেলা প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উপজেলা প্রশাসনের নাকের ডগায় সরকারি পেরি পেরি ভুক্ত বাজারের উপর খাস জায়গায় রাতারাতি পাকা স্থাপনা ভবনের ছাদ নির্মাণের কাজ সম্পূর্ণ করেছে স্থানীয় এক প্রভাবশালী ঠিকাদার রফিকুল ইসলাম। ছুটির সুযোগকে কাজে লাগিয়ে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতভর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ হতে ৩,শ গজ দূরে ঐতিহ্যবাহী সরকারি পেরি পেরি ভুক্ত নাজিমগঞ্জ বাজারের খাস জমিতে। রবিবার সকালে গিয়ে দেখা যায় ওই ভবনের চতুর্দিক থেকে কালো এবং সবুজ কাপড়ে ঘেরা যাতে করে বাইরে থেকে সহজে কেউ দেখতে না পায়। এর আগেও ঐ খাস জায়গায় রাতারাতি অবৈধ স্থাপনা দোকান ঘর নির্মাণ করতে গেলে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল নিষেধাজ্ঞ জারি সহ কাজী সু-স্টোরের মালিক কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলে পাঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি ও প্রশাসনিক কাজে বর্তমান উপজেলা প্রশাসন ব্যস্ত থাকার সুযোগে ঠিকাদার রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে ভবনের ছাদের কাজ সম্পন্ন করে। তবে এ বিষয়ে ঠিকাদার রফিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি নিয়ম মাফিক ডিসিআর নিয়ে ভবন নির্মাণ করেছে বলে এ প্রতিনিধিকে জানালেও বিষয়টি সত্য নয়। তবে বিষয়টি নজরে আসায় গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নিকট জানতে চান। ওই সময় তিনি কিছু জানেন না বলে জানালে বিষয়টি তদন্ত পূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঐ ঠিকাদারের বিরুদ্ধে নির্দেশ দেন। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুরুল ইসলাম এ প্রতিনিধি কে জানান তদন্তে সত্যতা মেলায় ভবন অপসারণ উচ্ছাদের জন্য সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল ইসলাম খানের নির্দেশে অভিযুক্ত ঠিকাদার রফিকুল ইসলামকে চিঠি দেওয়া হয়েছে। যেকোনো সময় উচ্ছেদ ও অপসারণ কার্যক্রম শুরু করা হবে বলে এ প্রতিনিধিকে জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT