1. admin@satkhira24tv.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ গ্রেফতার ৬ লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার চেয়ারম্যান মোশারফ হত্যা মামলা: ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, পোস্টারিং কালিগঞ্জে মহিলা মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে তোলপাড় পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন মোল্লাহাটে নারী শিশু প্রতিবন্ধি নির্যতন প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে সচেতন সভা অনুষ্ঠিত।

কালীগঞ্জে ১ প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট

রিপোর্টার হাফিজুর রহমান
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

কালীগঞ্জে ১ প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে গৃহকর্ত্রী চিকিৎসায় খুলনাতে অবস্থানের সুযোগকে কাজে লাগিয়ে শাহিনুর নামে ১ বাহারাইন প্রবাসীর বাড়িতে গভীর রাতে আরিফ বাহিনীর দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, গুঁড়িয়ে দেওয়াসহ নগদ ১ লক্ষ টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ এর ফোন পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাজিব এবং থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের জিজ্ঞাসায় আরিফ বাহিনী প্রধান আরিফ এ হামলা ভাঙচুরের দায় স্বীকার করলেও লুটপাটের বিষয়টি অস্বীকার করে। তিনি জানান আমার জমি নিয়ে আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় এ হামলা চালানো হয়েছে। ডাকাতির ঘটনার খবর শুনে সোমবার বেলা ১১ টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গেলে মুড়াগাছা গ্রামের ভুক্তভোগী আবুল হোসেন গাজী, তার স্ত্রী ফেরদৌসী বেগম, কন্যা হালিমা খাতুন ও নাতনি এসএসসি পরীক্ষার্থী রাবেয়া পারভীন সহ গ্রামের একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান মুড়াগাছা মৌজার আর, এস ৩৪৪ নং খতিয়ানের ২৬৪১ নং দাগের ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন রশিদ চৌকিদার গংয়ের সঙ্গে মামলা মোকদ্দমা চলে আসছে। এরমধ্যে আবুল হোসেন গাজী তার কন্যাকে ৮ শতক জমি দানপত্র মূলে হেবা দলিল করে দেয়। উক্ত জমিতে কন্যা হালিমা খাতুন বাহারাইন প্রবাসী স্বামী শাহিনুর রহমান ও পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছে। গত রবিবার প্রবাসী শাহিনুরের স্ত্রী হালিমা খাতুন চিকিৎসার জন্য খুলনায় অবস্থানের সুযোগকে কাজে লাগিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মুড়াগাছা গ্রামের রশিদ চৌকিদারের পুত্র আরিফুল, আকবর ,শফিকুল, রফিকুল, সাইফুলের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাড়িতে থাকা তার কন্যা এবং তার মাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাকা বাড়িঘর ভাঙচুর ও মালামাল পুকুরে ফেলে দেয় এবং ঘরে থাকা ৬ ভরি স্বর্ণ এবং নগদ ১ লক্ষ টাকা লুট করে নিয়ে হলে যায় বলে জানান। বিষয়টি জানতে পেরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রী হালিমা বেগম অবস্থা বেগতিক দেখে ওই রাতেই পুলিশী সেবা ৯৯৯ ফোন দেয়। উক্ত ফোনে পুলিশ ঘটনাস্থলে গেলেও আরিফ বাহিনীর কাউকে পাওয়া যায়নি। রাতের হামলা ভাঙচুরের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT