1. admin@satkhira24tv.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল প্রচেষ্টা, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ‎​সোনাতলায় মেলার ডাক ঘিরে বিএনপির দু’গ্রুপে উত্তেজনা, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল

কাশিমাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ছাগল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কাশিমাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ছাগল বিতরণ
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২ নং কাশিমাড়ী ইউনিয়নে নিম্নবিত্ত ও অসহায় মানুষের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দরিদ্র পরিবারের মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমির ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবদুর রহমান। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ইসলামী রাজনীতির মূল লক্ষ্য। এই ধরনের কার্যক্রম মানুষের জীবনে অর্থনৈতিক স্বস্তি এনে দিতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উপকারভোগীরা এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জীবনমান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT