1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম. পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা: এমপি লবী কালিগঞ্জ উপজেলা জুড়ে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত কালিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন: পান্তাভাত ও বর্ণাঢ্য র‍্যালিতে উৎসবের আমেজ আমতলীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ কালিগঞ্জে ইমাম পরিবারের একমাত্র রাস্তা বন্ধ, মানবিক সংকটে অবরুদ্ধ জীবন নড়াইলের লোহাগড়ায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম তথ্য গোপন অনুদানের ৬০টি গরু গেল কোথায়

ক্লুলেস স্বামীহত্যা মামলার মুল খুনি আবুবক্কর, অন্যতম পরিকল্পনাকারী স্ত্রী পপি ও পরকিয়া প্রেমিক কল্লোল গ্রেফতার.

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

ক্লুলেস স্বামীহত্যা মামলার মুল খুনি আবুবক্কর, অন্যতম পরিকল্পনাকারী স্ত্রী পপি ও পরকিয়া প্রেমিক কল্লোল গ্রেফতার.

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি. দিনাজপুরের বীরগঞ্জে গত বছর ১৩ ডিসেম্বর চৌপুকুরিয়া গ্রামে হাজী দানিউল ইসলাম নামের এক ব্যক্তি কে তার শয়ন ঘরে গলা কেটে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

ভাড়াটে কুখ্যাত খুনির হাতে নিহত হাজী দানিউল ইসলাম ছিলেন একজন ধনাঢ্য, সম্পদশালী, বিত্তবান, সামাজিক চেতনার ভালো মানুষ।

এলাকায় তার সাথে কাউরো কোন বিরোধ ছিল না, এক কথায় শান্তি প্রিয় ব্যক্তি হিসেবে বহুল প্রসংশিত।

হাজী দানিউল ও সুলতানা রাজিয়া পপি বিবাহিত জীবনে দীর্ঘ কালের দম্পতি, তাদের রয়েছে বিবাহিত এক মেয়ে ও কলেজ পড়ুয়া এক ছেলে।

আকস্মিক এমন হত্যকান্ডে নির্বাক হতভম্ব দিশেহারা হয়ে যায় বীরগঞ্জবাসী ও পুলিশ প্রশাসন। ক্লুলেস হত্যায় স্থবির জনপদে পরিনত হয় এলাকা, সর্বত্র চলছিলো গুঞ্জন।

চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটনে মাঠে নামে বীরগঞ্জ থানা ও জেলা পুলিশ।

ব্যপক অভিযান ও তদন্তে বেড়িয়ে আসে লোমহর্ষক কাহিনী।

জেলা শহর দিনাজপুরের বাসিন্দা পপির পরকিয়া প্রেমিক শাহ আলম কল্লোলের সাথে পরিকল্পনা সাজিয়ে পেশাদার খুনিকে ১০ লাখ টাকার বিনিময় ভাড়া করে ঐ হত্যাকান্ড ঘটায় মর্মে গত ১২ তারিখে খুলনায় গ্রেফতার হওয়া বাগের হাটের খুনি মুলহোতা আবুবক্কর বাদশা আদালতে স্বীকার করেছে।

খুনির দেয়া তথ্য মতে বীরগঞ্জ থানা ও জেলা পুলিশের চৌকস দল ১৮ তারিখে পপিকে তার বাবার বাড়ি এবং কল্লোল কে দিনাজপুরের বাসা হতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

মামলার তদন্তকারী পুলিশ অফিসার এস আই জাহাঙ্গীর বাদশা রনি সাথে কথা হলে তিনি অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলামের কৃতজ্ঞতা স্বীকার করেন।

অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা মোঃ সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি এমন সাফল্যের জন্য জেলা পুলিশ সুপার দিনাজপুর, অতিরিক্ত পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT