1. admin@satkhira24tv.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল কালিগঞ্জে মাদকাটি মসজিদের সম্পত্তিতে ঘর নির্মাণচেষ্টা; আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলা এনজিওর টিউবওয়েলের প্রলোভন দেখিয়ে প্রায় ৩ লাখ টাকা আত্মসাৎ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বাঘায় ৩৯ জন শিক্ষার্থীর ফরম ফিলাপ অনিশ্চিত দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ ড্রেজার আটক, মামলা দায়েরের নির্দেশ। সাতক্ষীরায় ‘লেডি ডাকাত’ মাসুরা বেগমকে ঘিরে আতঙ্ক, গ্রেপ্তারের দাবি জোরালো দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান হাফিজ মাছুম আহমদ দুধরচকীর নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত বীরগঞ্জে ৩ টি রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করলেন_ এমপি মনজুরুল ইসলাম.

জাতীয় দলের দুই নক্ষত্রের পদচারণায় মুখর চাঁপাইনবাবগঞ্জ

রিপোর্টার মাহিদুল ইসলাম ফরহাদ
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

জাতীয় দলের দুই নক্ষত্রের পদচারণায় মুখর চাঁপাইনবাবগঞ্জ

‘লুক চেঞ্জ’ জেনস্ পার্লার পরিদর্শন করলেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ক্রিকেট দলের দুই উদীয়মান ফাস্ট বোলার নাহিদ রানা ও শরিফুল ইসলামের আগমনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড়ে অবস্থিত অত্যাধুনিক জেনস্ পার্লার ‘লুক চেঞ্জ’ পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই দুই নক্ষত্র ক্রিকেটার পার্লারটির বিভিন্ন সেবা, সুযোগ-সুবিধা ও আধুনিক সাজসজ্জা ঘুরে দেখেন। মানসম্মত সেবা ও গ্রাহকবান্ধব পরিবেশে সন্তোষ প্রকাশ করেন তারা। এ সময় ‘লুক চেঞ্জ’ জেনস্ পার্লারের কর্তৃপক্ষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

জাতীয় দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে পার্লার প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এক নজর দেখার জন্য ক্রিকেটপ্রেমী ভক্ত-সমর্থকদের ভিড় জমে এবং অনেকেই স্মৃতির ক্যামেরায় মুহূর্তটি বন্দি করেন।

এ বিষয়ে ‘লুক চেঞ্জ’ জেনস্ পার্লারের স্বত্বাধিকারী মাসুদ রানা বাবু বলেন,
“জাতীয় দলের ক্রিকেটারদের আগমন আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। তাদের উপস্থিতি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে আমরা বদ্ধপরিকর।”

জাতীয় দলের তারকাদের এমন সৌজন্য সাক্ষাৎ স্থানীয় তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT